ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১৭ নভেম্বর ২০২১

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্ৰামে এই ঘটনা ঘটে। 

আব্দুল মালিক উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুল করিমের ছেলে । এ ঘটনায় আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : রাজনগর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান ৩২ প্রার্থী

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ফেঞ্চুগঞ্জের বাসিন্দা সাবেক এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পদসহ যাবতীয় কিছু দেখাশোনা করতেন আব্দুল মালিক। এডভোকেট মন্টুর সাথে জমি সংক্রান্ত বিরোধ উত্তরভাগ ইউনিয়নের অলা মিয়ার সাথে ছিল। নিহত আব্দুল মালিক ছিলেন এডভোকেট মন্টুর যাবতীয় কাজের সাহায্যকারী। তাই বিরোধী পক্ষ বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন : কমলগঞ্জে মহারাসলীলা শুক্রবার, সাজ সাজ রবে চলছে প্রস্তুতি

এ বিষয়ে উত্তরভাগ ইউনিয়নের সদস্য জুয়েল আহমদ বলেন, উভয়পক্ষের কোন্দলের বলি হল আমার চাচাতো ভাই আব্দুল মালিক। তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একজনকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়