ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৩৭, ২৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:৪০, ২৫ নভেম্বর ২০২১

নাজিরাবাদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন জমা দিলেন আশিকুর রহমান

মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান।

মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিকুর রহমান।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও রাজনগরে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. আশিকুর রহমান আশিক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শেষ দিনে জেলা নির্বাচন কমিশনার (সিইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সাধারণ সম্পাদক কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অতিশ দীপঙ্কর প্রমুখ।

এসময় শতাধিক সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৬ডিসেম্বর। নাজিরাবাদে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯টি কেন্দ্রে ভোট অনুষ্টিত হয়েছে।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়