নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:০৯, ২৬ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে ওয়ার্কার্স পার্টির গণসংযোগ
লিফলেট বিতরণ করছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সমর্থনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। মৌলভীবাজার জেলা কমিটি, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এ গণসংযোগে উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল শহরের প্রধান-প্রধান সড়কে লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪ মেয়াদের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সম্পাদক ও বর্তমান সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এছাড়াও এসময় ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্য আব্দুল আহাদ মিনার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আফরোজ আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বুনার্জী প্রমুখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























