নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৫, ২৮ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত চার কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের সৈয়দ মনসুরুল হক। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়।
এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, ২নং কেন্দ্রে নৌকা ৯৮৪ এবং নারিকেল গাছ ৮০৭টি, ৪নং কেন্দ্রে নৌকা ৬০৭টি এবং নারিকেল গাছ ২৪২টি, ৫নং নৌকা ৪৫৭টি নারিকেল ৪৮৭টি, ৬নং কেন্দ্রে নৌকা ৪৭৬টি এবং নারিকেল গাছ ৫৭২টি, ৭নং কেন্দ্রে নৌকা ৭৬৯টি এবং নারিকেল গাছ ৭৭৭টি, ৮নং কেন্দ্রে নৌকা ৭৮৯টি এবং নারিকেল গাছ ৫৫৩টি, ৯নং কেন্দ্রে নৌকা ৬০২টি এবং নারিকেল ২৪২টি ভোট পেয়েছে, বর্ডার গার্ড কেন্দ্রে নৌকা ৫৪৬, নারিকেল গাছ ১১৮৭।
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মো. মহসিন মিয়া এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মাঠে আছেন মো. আছাদ উদ্দিন নামের এক ব্যবসায়ী।
শ্রীমঙ্গল পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। মোট ভোট কেন্দ্র ১১টি। এর আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























