ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ২৮ নভেম্বর ২০২১

কমলগঞ্জে বসতঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অষ্টমী বৈদ্য (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার আলীনগর চা বাগানে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার চা শ্রমিক জগলাল বৈদ্যর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমী বৈদ্য রোববার ভোর রাতের কোনো এক সময় নিজ রুমের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তার রুমে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

আইনিউজ ভিডিও-

১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন, নাগরিকদের স্বস্তি। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েও কান্নায় ভেঙ্গে পড়ে মেয়েটি

এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ