ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৪৪, ৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৯, ৫ ডিসেম্বর ২০২১

নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মৌলভীবাজারে কাজ বন্ধের হুঁশিয়ারি

নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহ্বান বন্ধের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারে ঠিকাদাররা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ঠিকাদাররা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চলমান বিভিন্ন উন্নমূলক কাজ বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মৌলভীবাজার জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে রোববার (৫ ডিসেম্বর ) দুপুরে মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেষে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

আরও পড়ুন- মৌলভীবাজারে পুনাকের মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু

ঠিকাদার আকবর আলীর সভাপতিত্বে ও ঠিকাদার নাজিম উদ্দিন নজরুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আসাদ হোসেন মক্কু, মুমিনুল হক সুহেল, মনসুর জামান ও খন্দকার কামাল, জসিম উদ্দিন ও ফখরুল ইসলাম।

 এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ২২ মাসের শিশু উদ্ধার

মানববন্ধনে বক্তারা বলেন- ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচির পর দাবি পূরণ না হলে, বেঁচে থাকার তাগিদে সকল উন্নয়ন কর্মকান্ড বন্ধ রাখা হবে। এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবেন।

আইনিউজ/বিষ্ণু দেব

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ