সাখাওয়াৎ লিটন
আপডেট: ১৪:১১, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম দল হিসেবে এমসিডিসি’র ফাইনালে গিয়াসনগর
‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ১২নং গিয়াসনগর ইউনিয়ন।
রোববার (১২ ডিসেম্বর) তিন দলের কোয়ালিফাই রাউণ্ডে তারা ২নং মনুরমুখ ইউনিয়নকে সুপার ওভারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
আরও পড়ুন- কুলাউড়ায় দীর্ঘদিন পর বিজয় মেলার আয়োজন
এদিন টস জিতে গিয়াসনগর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মাহিনের ৩০ ও নাইমের ১৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৮ রানের পুঁজি দাঁড় করায় গিয়াসনগর।

অপর দিকে ১১৯ রানের স্বল্প টার্গেট নিয়ে খেলতে নেমে ২নং মনুরমুখ ইউনিয়ন জামিল ২৬ ও মাহবুবের ২২ রানের উপর ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। জয়ের জন্য শেষ ওভারের শেষ ২ বলে ১ রানের প্রয়োজন ছিল। কিন্তু ২নং মনুরমুখ ইউনিয়নের ব্যাটাররা সে রান করতে না পারায় খেলা গড়ায় সুপার ওভারে।
আরও পড়ুন- মৌলভীবাজার জেলে আটক দুই ভারতীয় ৯ মাস পর ফিরে গেলেন নিজ দেশে
নিয়ম অনুসারে সুপার ওভারে মনুরমুখ ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ৩ রান করতে সমর্থ হয়। ৩ রানের লক্ষ্যে খেলতে নেমে গিয়াসনগর ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
প্রথম সেমি ফাইনালে ১৪ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ১২ নং গিয়াস নগর দলের অধিনায়ক নাইম।
কোয়ালিফাই রাউণ্ডের অন্য দলটি ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন। প্রথম সেমিতে হেরে গেলেও ২নং মনুরমুখ ইউনিয়নের সামনে এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
আরও পড়ুন- সিলেটের তামাবিল স্থলবন্দরে হচ্ছে দেশের প্রথম মেডিকেল সেন্টার
কেননা তারা পয়েন্ট তালিকায় ৩য় দল ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের বিপক্ষে ১৩ ডিসেম্বর সকালে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে। এ খেলায় যে দল জয়ী হবে তারাই ফাইনালে মুখোমুখি হবে গিয়াস নগরের বিপক্ষে।
এর আগে ২৪ দলের মধ্যে ১ম, ২য় ও ৩য় রাউণ্ডের খেলা শেষ করে এ ৩ দল কোয়ালিফাই রাউণ্ড নিশ্চিত করে। ১৫ ডিসেম্বর বুধবার ‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























