সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২২:২৫, ১৯ ডিসেম্বর ২০২১
বর্ণাঢ্য আয়োজনে সাঁওতাল ছাত্র যুবকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি- সাজু মারছিয়াং
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদ। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
দীপংকর সাঁওতালের সঞ্চালনায় বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সভাপতি দুলাল হাসদার সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা স্বপন মুর্মু সাওতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাঁওতাল ভাষা ও সাংস্কৃতিক উন্নয়ন কমিটির আহ্বায়ক সুবাস মুর্মু, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন জিডিশন প্রধান সুছিয়াং, বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক উপদেষ্টা স্বপন হেমব্রম, মৌলভীবাজার চা' জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক উপদেষ্টা মিনাস বেসরা মহেশ,পারাগানা সভাপতি সবুজ সাঁওতাল (মাঝি) এবং নেতৃস্থানীয় ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা ৪ শতাধিক সাঁওতাল ছাত্র ও যুবকেরা অংশগ্রহণ করে। আলোচনা সভার শুরুতেই মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির নৃত্যের মাধ্যমে ফুলদিয়ে বরণ করে নেন শিশু শিল্পীরা।
সভায় বক্তারা বলেন, আমাদের ভাষা, সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে এগুলো সংরক্ষণের জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়। এবং সরকারে কাছে অনুরোধ করেন তাদের ভাষা, সংস্কৃতি রক্ষার্থে ব্যবস্থা করতে।
তাঁরা আরও বলেন, সাঁওতাল পরিবারের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাই আমাদের পরিবারের সন্তানদের যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেজন্য আমাদের আগে এগিয়ে আসতে হবে। আমরা অনেক সাঁওতাল পরিবার বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হচ্ছি। আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাঁওতালদের ঐতিহ্যবাহী গীত নৃত্য,নাচ পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























