নিজস্ব প্রতিবেদক
করোনা টিকার বুস্টার ডোজ : হালনাগাদ করা হচ্ছে সুরক্ষা অ্যাপ
করোনা টিকার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন- তিন দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন রোগী
ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজের টিকা দেওয়ার লক্ষ্যে সুরক্ষা অ্যাপকে হালনাগাদ করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ হবে। প্রাধিকারভুক্তদের জন্য বুস্টার ডোজের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত বুস্টার ডোজ যাদের দেওয়া হচ্ছে তাদের টিকা কার্ডে তথ্য-উপাত্ত লিখে রাখা হলেও পরে তা সুরক্ষা অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের যে কর্মসূচি রয়েছে তা অব্যাহতভাবে চলমান থাকবে।
তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বলেন, ওমিক্রন বিশ্বের ৮৯টি দেশে সংক্রমিত হয়েছে এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাজ্যে। ইউরোপে বিদ্যুতগতিতে করোনা ছড়িয়ে পড়ছে। কাজেই দেশের বিভিন্ন স্থল, নৌ, সমুদ্র ও আকাশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন- ওমিক্রনের প্রাথমিক পাঁচ লক্ষণ
অধ্যাপক নাজমুল হোসাইন জানান, ওমিক্রন ডেল্টার চেয়ে বেশি ছড়ায় বলে এ ভাইরাসের দিকে বিশ্ববাসীর নজর বেশি। নিজ নিজ দেশের প্রেক্ষাপটে সবাই নজর রাখছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আজ মহাখালীর বিসিপিএস মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ একাধিক মন্ত্রীর উপস্থিতিতে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























