মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:২৯, ২২ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
মৌলভীবাজার জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। এসময় ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বুধবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্সে প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ৬টি কন্টিনজেন্ট, ১টি পতাকাবাহী দল ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মফিজ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন- গ্রিসের রাষ্ট্রদূতকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা

এ সময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি তিনি আহ্বান জানান।
আরও পড়ুন- সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির
প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে জেলা পুলিশের, রিজার্ভ অফিস, বিভাগীয় ভান্ডার, পোশাক ভান্ডার,অস্ত্রাগার, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মৌলভীবাজার জেলা হিসাব শাখাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























