রাজনগর প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘন : রাজনগরে ৫ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৫ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থীদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ ডিসেম্বর) রাত ৭টার দিকে মনসুরনগর ও রাজনগর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের দুই টিমের মাধ্যমে এই জরিমানা করা হয়। এসব টিমের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করলে নেই কোনও ছাড়
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনসুরনগর ইউনিয়ন ও রাজনগর ইউনিয়নে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে গিয়ে নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা করতে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনসুরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া মিলনকে (আনারস) ১০ হাজার টাকা, আওয়ামী লীগ প্রার্থী মিলন বখতকে (নৌকা) ৫ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরকে (চশমা) ৫ হাজার টাকা ও রাজনগর সদর ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে ওই রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে রাজনগর সদরের স্বতন্ত্র প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরীকে (ঘোড়া) ৫ হাজার টাকা জরিমানা করেন। জুবায়ের আহমদ চৌধুরীর কর্মী-সমর্থকরা জীবিত ঘোড়া প্রদর্শন করে প্রচারণা করায় এই জরিমানা করা হয়।
আরও পড়ুন- কমলগঞ্জ : প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি প্রার্থীদের
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারেন না। আমরা আচরণবিধি সম্পর্কে বারবার প্রার্থীদের সতর্ক করেছি। তবুও কিছু কিছু জায়গায় লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমাদের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























