ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মো. ফরহাদ হোসেন, রাজনগর

প্রকাশিত: ২২:০৬, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:১৬, ২৯ ডিসেম্বর ২০২১

রাজনগর ও মৌলভীবাজারে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার ও রাজনগরে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পথশিশু, স্কুল-মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্ত অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজনগর উপজেলার আইডিয়েল হাইস্কুল প্রাঙ্গণে ২০০টি, মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে ২৫০ টি ও মৌলভীবাজারের পথ শিশু স্কুলে ৭০টিসহ মোট ৫২০টি কম্বল বিতরণ করা হয়েছে। 

আরও পড়ুন- নিজের ভোট দিতে পারেননি প্রার্থী, আরেকজন পাননি কোনো ভোট

রাজনগর আইডিয়েল হাইস্কুলে এই কার্যক্রমে উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ ইমরুজ তারেক, কাওসার জামাল, কামরুজ্জামান চৌধুরী জাফর, জহিরুল ইসলাম, সুজাউর রহমান সুয়েব, রেজা রহমান, সাখাওয়াত লিটন, গাজী আবেদ প্রমুখ।

এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদরে ২৫০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে বিতরণ করা এসব কম্বল পেয়েছেন  শীতার্ত অসহায় মানুষজন।

এই ভেন্যুতেও কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড ফজলুল আলী।

রেজা রহমান ও সাখাওয়াত লিটনের সঞ্চালনায় পরিচালিত বিতরণ পর্বে উপস্থিত ছিলেন সিলেট চ্যাপ্টারের ইমরুজ তারেক, কাওসার জামাল, কামরুজ্জামান চৌধুরী জাফর, শিবলী চৌধুরী, সাদমান সাকিব, সাবের আহমেদ, মিজানুর রহমান সুমন, অনুপম তালুকদার, শাহ জুলফিকার মুইদুল ইসলাম, মিশফাকুল ইসলাম, গাজী আবেদ, সায়মন আলম প্রমুখ।

আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়