ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ৩০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:১৭, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে পাসের হার ৯৯ শতাংশ

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ১০৮ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ১০৭ জন। পাসের হার ৯৯ দশমিক ০৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। 

উল্লেখ্য, এবার সারাদেশে এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

এসএসসির ফল জানবেন যেভাবে

http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এসএসসির ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।

আরও পড়ুন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

⇔ মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও এসএসসির ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

⇔ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী 

মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল | SSC Results | Eye News

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়