এজে লাভলু, বড়লেখা
আপডেট: ২১:২১, ৩০ ডিসেম্বর ২০২১
বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯
মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন শিক্ষার্থী।
অন্যদিকে দাখিল পরীক্ষায় পাস করেছে ৫৬৩ জন। পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। অপরদিকে কারিগরিতে ৮৮ জন শিক্ষার্থী পাশ করেছে। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
আরও পড়ুন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার আরকে লাইসিয়াম স্কুলের ৫৯ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ১১ জন, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ জন, ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১ জন, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ১ জন ও শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
অন্যদিকে দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার ৩ জন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ২ জন, ইটারউরি মহিলা আলিম মাদ্রাসার ২ জন ও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ১ জন, চান্দগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আইনিইউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























