কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২১:৪২, ১ জানুয়ারি ২০২২
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুলাউড়া উপজেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান। উদ্বোধন শেষে গণসংগীত পরিবেশন করে উদীচী কুলাউড়া উপজেলা শাখা।
উদ্বোধনী অধিবেশনে সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রতাপ সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড খন্দকার লুৎফুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এড. মাসুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ফাহিম, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি পৃথিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু।
আরও পড়ুন- একজনের দুই ধরণের রক্তের গ্রুপ!

বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী সাবেক ছাত্র নেতা গোলাম মুস্তফা পাবেল, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সাবেক সভাপতি ফেরদৌস আহমদ, সিপিবি নেতা ও উদীচী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন এবং সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
আরও পড়ুন- মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
সম্মেলন উদ্বোধনের আগে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসে শহীদ মতিউল কাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কমরেড আব্দুল লতিফকে সভাপতি, সৈয়দ মোশাররফ আলীকে সাধারণ সম্পাদক এবং মাহবুব করিম মিন্টুকে সহ-সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা কমিটি নির্বাচন করা হয়।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























