এস আলম সুমন, কুলাউড়া
আপডেট: ২১:০৪, ৫ জানুয়ারি ২০২২
কুলাউড়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চাঁন্দগাঁও একতা যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এলাকার দেড় শতাধিক দরিদ্র অসহায় মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে চাঁন্দগাঁও এলাকায় সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
আরও পড়ুন- তিন চাকার প্যাডেলেই চলেছে জীবন
সমাজসেবক আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম, পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,স্থানীয় সমাজসেবক অনিমেষ মল্লিক।
আরও পড়ুন- মৌলভীবাজার : সাবেক কাউন্সিলর সৈয়দ হেদায়েতুল্লাহ বেলাল আর নেই
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল,আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কুলাউড়া ডাকের স্টাফ রিপোর্টার রাসেল আহমেদ, প্রতিদিনের চিত্রের প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ। এসময় চান্দগাঁও একতা যুব সংঘের সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. করিম আহমেদ, শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সদস্য আজিম উদ্দিন, জবেদ আহমদ, রোবেল মিয়া, মনির উদ্দিন, শাহাবুদ্দিন, ফরিদ উদ্দিন, হাসিব আহমেদ, জলাল উদ্দিন, কামাল আহমেদ,তানহার শাহাদাত (শাকিব), গালিব, নাজমুল ইসলাম, রুমেল আহমেদ সহ প্রমুখ।
আইনিউজ/এস আলম/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























