মো. ফরহাদ হোসেন
রাজনগরে মণ্ডপে চুরি
মৌলভীবাজারের রাজনগরে সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৩০-৩৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও রাজনীতিক ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার সদর ইউনিয়নের রাজনগর বাজারের রাজনগর সার্বজনীন দূর্গাবাড়ীতে শুক্রবারে দুপুরে এই চুরির ঘটনা ঘটে।
মণ্ডপের পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রাজনগর সার্বজনীন দূর্গাবাড়ির সাধারণ সম্পাদক সাধন ঘোষ দুপুর দেড়টার দিকে মন্দিরের যান। এসময় তিনি মণ্ডপের স্টোর রুমের ও সীমানা প্রাচীরের পাশে অ্যালুমিনিয়ামের বাসনপত্র পড়ে থাকতে দেখেন। পরে দরজায় গিয়ে তালা ভাঙা দেখতে পান। সেখানে রাখা পিতল ও কাঁসার থালা ও কলসিসহ বাসনপত্র নেই বলে দেখতে পান।
আরও পড়ুন- রাজনগর উপজেলা ছাত্রদল স্থবির সাংগঠনিক কার্যক্রম, কমিটি স্থগিত
বিষয়টি মণ্ডপের কমিটি ও পুলিশকে জানালে তারা গিয়ে পরিদর্শন করেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সোহেল ও ইউপি সদস্য দেলওয়ার হোসেন
বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন। চোরেরা প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে মণ্ডপ কর্তৃপক্ষ দাবি করেন।
রাজনগর সার্বজনীন দূর্গাবাড়ীর সাধারণ সম্পাদক সাধন ঘোষ বলেন, শুক্রবার সকালে সবকিছু ঠিকঠাক দেখেছি। দুপুরে গিয়ে দেখি তালা ভাঙা ও বাসনপত্র বাইরে পড়ে আছে। স্টোররুমের ভিতরে ঢুকে দেখি পিতল ও কাঁসার অনেক বাসনপত্র নেই। এতে প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ব্যাপারে লিখিতভাবে থানায় অভিযোগ করা হবে।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি সঠিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























