ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ৮ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও গিয়াসনগর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) খলিলপুর ইউনিয়নের দেওয়ান নগরে এবং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুরে প্রধান হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। 

কম্বল বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক রাহিলা আহমেদ, পৌর মহিলা লীগের সভাপতি রুবিনা ইয়াসমিন, জেলা মৎসজীবী লীগের সহ সভাপতি অলিউর রহমান, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, দেওয়ান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব,ইউপি সদস্য শাহেদা বেগম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহীদ আলী, যুবলীগ নেতা আব্দুল হান্নান। 

আরও পড়ুন-  প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে

শীতবস্ত্র বিতরণকালে সৈয়দা জোহরা আলাউদ্দিন বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং সকলকে দারিদ্রতা কাটিয়ে উঠার জন্য স্বাবলম্বী হবার পরামর্শ দেন। এ সময় তিনি স্থানীয় এলাকার লোকজনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়