ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ১০ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৪, ১০ জানুয়ারি ২০২২

কোনো ষড়যন্ত্রই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনামতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসা করছেন।

পরিবেশমন্ত্রী সোমবার মৌলভীবাজারের বর্ণি ইউপি অফিস (ফকিরের বাজার) মনারাই মনাদি বাজার রাস্তার পার্শ্ববর্তী বরুদল নদীর উপর ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন- টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশের মানুষের সার্বিক অবস্থার উন্নতির কথা উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ, হাসপাতাল,  বিদ্যুৎ, ব্যাংক সবই নির্মাণ করা হচ্ছে। দেশে কেউই আর ভূমিহীন, গৃহহীন থাকছে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে।

মন্ত্রী বলেন, ৭ কোটি টাকা ব্যয়ে এখানে ব্রিজ নির্মাণের ফলে অনেকের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। মন্ত্রী এসময় স্থানীয় জনগণের চাহিদা মতো উন্নয়নের আশ্বাস দেন। 

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র (ভিডিও)

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

এরপূর্বে মন্ত্রী ফকিরের বাজার-দাসের বাজার রাস্তা হতে গোডাউন বাজার রাস্তা ভায়া উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ