কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি আরসিসি ঢালাই কাজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের ১ নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
জানা যায়, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জুন) এর আওতায় সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের বাস্তবায়নে শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই, ১টি পিসি গার্ডার সেতু ও ১৩টি কালভার্ট নির্মাণ কাজের জন্য শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময়ে সড়ক জোন সিলেট ও সওজ মৌলভীবাজার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- কমলগঞ্জে র্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১
কাজ উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও হাটবাজার সমুহে ইটসলিংকৃত এসব স্থানে এখনও কাজ শুরু হতে দেখা যায়নি। ফলে সড়কে ইটসলিংকৃত বিভিন্ন স্থানে গর্ত ও ভেঙে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নানা সময়ে যানবাহন সমুহের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ারও অভিযোগ উঠেছে।
মোটরসাইকেল আরোহী মোজাহিদ মিয়া, সিএনজি-অটো চালক সুলতান মিয়া বলেন, ইটসলিংকৃত স্থানে গাড়ি নিয়ে আসার পর জ্যাকিং হয়। এতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয় ও যাত্রী সাধারণের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
আরও পড়ুন- কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, বর্তমানে সড়কের শ্রীমঙ্গল স্থান থেকে কাজ শুরু হয়েছে। আরসিসি ঢালাই কাজের জন্য মালামাল প্রস্তুত করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তাই মালামাল যন্ত্রপাতি এসব প্রস্তুত করে অচিরেই ঢালাই কাজ ও ১৩টি কালভার্ট নির্মাণের কাজ শুরু হবে।
আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























