মো. ফরহাদ হোসেন, রাজনগর
আপডেট: ২১:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় সভা
মৌলভীবাজারের রাজনগরে জেলা দলিল লেখক সমিতির সদস্যদের সাথে রাজনগর উপজেলার দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর, দলিল লেখকদের চলমান কলম বিরতি ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সমিতির স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর দলিল লেখক সমিতি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজনগর সাব-রেজিস্ট্রি অফিস দূরবর্তী স্থানে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলার সকল দলিল লেখকরা ১৩ দিন ধরে কলম বিরতি পালন করে আসছেন। এতে এই কয়দিনে সরকার অর্ধকোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে। জমি ক্রেতা-বিক্রেতারাও এ ঘটনায় বিপাকে পড়েছেন।
এ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত স্থানে স্থানান্তর প্রক্রিয়া বন্ধ না হলে এই কলম বিরতি অব্যাহত থাকবে। প্রয়োজনে জেলার সকল উপজেলায় একযোগে দলিল লেখকরা কলম বিরতিতে যাবেন।
- আরও পড়ুন- রেললাইন যাবে সুনামগঞ্জ জেলা সদরে
রাজনর দলিল লেখক সমিতির সভাপতি হিমাংশু চক্রবর্তীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মছব্বির। জেলা দলিল লেখক সমতিরি সাংগঠনিক সম্পাদক মখদ্দুছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, সহ-সম্পাদক জিল্লুল হক, সদর উপজেলা সভাপতি মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি সাহেদ আহমদ, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ সুজিত দেব প্রমুখ।
- আরও পড়ুন- কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























