ডোরা প্রেন্টিস
আপডেট: ১৬:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেয়র চত্বরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উন্মুক্ত মঞ্চের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মেয়র ফজলুর রহমান। এ সময় জেলা শহরের সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র ফজলুর রহমানের কাছে সংস্কৃতি কর্মীদের দাবি ছিলো একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করে দেওয়ার। অবশেষে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উন্মুক্ত মঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র ফজলুর রহমান। এ বিষয়ে আই নিউজকে বিস্তারিত জানান মেয়র।
প্রায় ৫০০ আসন বিশিষ্ট এই উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। হবে নাটক, গান ও নৃত্যানু্ষ্ঠান।

সোমবার উন্মুক্ত মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি কর্মী ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা নাট্য পরিষদের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, রিদম শিল্পী গোষ্ঠীর সভাপতি সৈয়দ সলমান আলী, সাহিত্য কাগজ মৃত্তিকা-এর সম্পাদক ওবায়দুর রহমান ছালিক, মেলোডির তমাল ফেরদৌস, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, মনু থিয়েটারের আ স ম সালেহ সোহেল, জীবনচক্র থিয়েটারের আনোয়ার হোসেন দুলাল, বাঁধন থিয়েটারের রুহেল আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল, রেডিও পল্লীকন্ঠের মেহেদী হাসান, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক প্রদীপ নাহা, মৌলভীবাজার২৪ এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, সাংস্কৃতিক সংগঠক রনজিত দত্ত জনি, গড়ব স্বপ্নের শহরের ডোরা প্রেন্টিস প্রমুখ।
আরও পড়ুন- সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত : শাবি ভিসি
এছাড়া মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র চত্বরে ৫০০ আসন বিশিষ্ট উন্মুক্ত মঞ্চ
পৌরসভার মেয়র চত্বরে হবে ৫০০ আসন বিশিষ্ট উন্মুক্ত মঞ্চ। এতে ব্যয় হবে প্রায় ৩৫ লাখ টাকা।
মেয়র ফজলুর রহমান জানান, মাটির টাইলস দিয়ে হবে মঞ্চের ফ্লোর। মঞ্চের সাথে থাকবে গ্রিনরুম। থাকবে চেয়ারের ব্যবস্থা। আয়োজকদের শুধু মাইক ও সাউন্ড সিস্টেম নিয়ে আসতে হবে।
আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
মেয়র জানান, পৌরসভার সম্মুখের পুকুরের পাড়ে মেয়র চত্বরের সম্মুখে একটি অত্যাধুনিক গেইট নির্মাণ করা হবে। উন্মুক্ত মঞ্চ হবে ৩০ ফুট দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রস্থের। মঞ্চের পেছনে ২০ ফুটের মতো দেয়াল নির্মাণ করা হবে। এছাড়া বৃষ্টির সময় যাতে অনুষ্ঠান করা যায় সেজন্য খুঁটির মাধ্যমে ত্রিপল টানানোর ব্যবস্থা থাকবে।
শীত-বর্ষা বারো মাস মঞ্চ ব্যবহারের সুবিধা থাকবে। মঞ্চের কাজ শেষ হলে নামমাত্র ভাড়ায় মঞ্চ ব্যবহার করা যাবে, সেটা হতে পারে ৫০০ টাকা। মৌলভীবাজার পৌরসভা সেটা তত্ত্বাবধান করবে।
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























