Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

হৃদয় শুভ, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:১৭, ১২ এপ্রিল ২০২২

মৌলভীবাজারের দুই তরুণ পেলেন আনসার-ভিডিপির স্বর্ণপদক

মৌলভীবাজারে দুইজন তরুণ আনসার-ভিডিপি সদস্য দৃষ্টান্তমূলক সাংগঠনিক তৎপরতা ও কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও ভিডিপি-র ৪২তম জাতীয় সমাবেশ ২০২২-এর প্রথম পুরস্কার স্বর্ণপদক পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন মৌলভীবাজারের একাটুনা ইউপির আনসার দলনেতা জাহাঙ্গীর মিয়া ও শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড দলনেতা মোহাম্মদ আল-আমিন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মৌলভীবাজারের আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এই পুরষ্কার ও সন্মাননাপত্র তুলে দেয়া হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শেফাউল হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদ উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন ও মৌলভীবীজার সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা ৫নং ওয়ার্ড ভিডিপি দলনেতা আরফান আলী সহ আনসার ভিডিপি বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

আইনিউজ/হৃদয় শুভ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়