Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ৩০ অক্টোবর ২০২২
আপডেট: ২১:১৩, ৩০ অক্টোবর ২০২২

রুমেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান

খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান

মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে শুরু হয়েছে ‘রুমেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২২, সিজন-১০।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১ টা ৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিপিএ কামালপুর বনাম বড়কাপন ফাইটার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সিপিএএম- এর সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, ক্রীড়া সংগঠক জাকারিয়া আহমদ, স্বাদ এন্ড কোং মৌলভীবাজারের পরিচালক জাহেদ আহমদ চৌধুরী, টুর্নামেন্টের আহ্বায়ক সাদমান সাকিব চৌধুরী, সদস্য সচিব রেজওয়ান রহমান প্রমুখ।

সভাপতিত্ব করেন সিপিএএম-এর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উর রহমান সোহেল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত ক্রীড়া সংগঠক রুমেল-এর বাবা ও সন্তান উপস্থিত ছিলেন।

টেপ টেনিসে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৪১ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় বড়কাপন ফাইটার্সকে ৭ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে কামালপুর সিপিএ।

২২ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে কামালপুর সিপিএ-এর রাগিব।

মৌলভীবাজারের হাজার প্লেয়ারের সংগঠন সিপিএএম

মৌলভীবাজারের সহস্রাধিক ক্রিকেটারের সংগঠন সিপিএএম দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। এ বছর অনুষ্ঠিত হচ্ছে সিজন-১০। এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে প্রয়াত ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক রুমেল আহমদের নামে।

উল্লেখ্য ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও সিপিএএম-এর সদস্য রুমেল আহমদ গত ২০ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় মৃ ত্যু বরণ করেন। রুমেল আহমদ স্মরণে আয়োজন করা হয় রুমেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২২, সিজন-১০। 

আই নিউজে সিপিএএম-এর অন্যান্য আয়োজনের খবর

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়