Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ৩১ অক্টোবর ২০২২

বড়লেখায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রি, জরিমানা

অভিযানে কর্মকর্তারা

অভিযানে কর্মকর্তারা

মৌলভীবাজারের বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ৫০ কেজি পচা মিষ্টি ধ্বংস করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা একটায় বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানার একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়