Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২১, ১ নভেম্বর ২০২২

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ ত্ম হ ত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করে আ ত্ম হ ত্যা করেছে।

গত রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন ওই গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩০ অক্টোবোর) রাতে মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের সালাতুন বেগম স্বামী কাসেম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করলে রোববার দিবাগত রাত ২ টায় রাস্তায় ওই গৃহবধূর মৃ ত্যু ঘটে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে। বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়