Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৫২, ২৮ নভেম্বর ২০২২

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শহরের সেন্ট্রাল রোডে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। ছবি- আইনিউজ

শহরের সেন্ট্রাল রোডে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। ছবি- আইনিউজ

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

রবিবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের চৌমোহনা থেকে মিছিলটি শুরু হয়ে শমসেরনগর রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান  মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ চার নেতা কর্মীকে আটক করে পুলিশ।

জেলা ছাত্রদলের সহ সভাপতি ইসহাক আহমদ রাহিনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সোহাগ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদল নেতা এ.এম নিশাত, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, সদস্য নাজমুল ইসলাম মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সাহেদ মিয়া, রাকিব আহমদ, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ ইমন, সহ-সাংগঠনিক আল-আমিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া, পৌর ছাত্রদলের নাহিদ প্রমুখ।
 
প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে গ্রেফতারকৃত দের মুক্তির দাবি করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়