ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২০:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

আগামী ৯ দিন সীমিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী ৯ দিন সীমিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল থেকে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় আগামী ৯ দিন বিদ্যুতের লাইন নির্মাণ কাজের জন্য সীমিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্দিষ্ট দিনগুলোতে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়- ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য নিম্ন-বর্ণিত সিডিউল মোতাবেক নিম্নে ছকে বর্ণিত ১১ কেভি লাইনের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বুধবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংশ্লিষ্ট ফিডারের নাম চাঁদনীঘাট ও গীর্জাপাড়া। এই ফিডারের আওতায় থাকা এলাকাগুলোতে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গুরুত্বপূর্ণ এলাকাগুলো হলো- কোর্ট রোড, টিভি হাসপাতার রোড, গীর্জাপাড়া, চৌমুহনা, গুজারাই, সাবিয়া, চাঁদনীঘাট , ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ। 

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়