Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ২০ আগস্ট ২০২৪

শ্রীমঙ্গল পৌরসভার দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনা আক্তার

মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) মোছাম্মৎ শাহীনা আক্তার।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) মোছাম্মৎ শাহীনা আক্তার।

সারাদেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) মোছাম্মৎ শাহীনা আক্তার।

সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

পরিবর্তন এসেছে মৌলভীবাজার পৌরসভা মেয়রের পদেও। মৌলভীবাজার পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে। 

জানা গেছে, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়