Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১৯, ২৬ আগস্ট ২০২৪

মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি মানুষের দুর্ভোগ 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলায় চলমান বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নদ-নদীতে বিপদসীমার নিচে নেমে এসেছে বন্যার পানি। প্লাবিত এলাকায় নামতে শুরু করেছে লোকালয়ে প্রবেশ করা পানিও। যদিও, বন্যায় আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্ভোগ কমছে না এখনই। বন্যার আঘাতপ্রাপ্তরা এখনো আশঙ্কায় ভবিষ্যৎ নিয়ে। 

রোববার (২৫ আগস্ট) বিকেলের দিকে মৌলভীবাজার জেলার প্রায় সব নদ-নদীর পানিই বিপদসীমার নীচে নেমে আসে। 

সবশেষ তথ্য অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার ৫৭ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপদসীমার ৩৩৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি  বিপদসীমার ৭ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ী নদীর পানি বিপদসীমার  ১৫৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির আজকের সর্বশেষ তথ্যে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা জুড়ে এপর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৯১৩ জন মানুষ পানিব  ন্দি অবস্থায় আছেন। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৯১৭ জন।

বন্যা কবলিতদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে ১৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ লক্ষ টাকা। এরমধ্যে বন্যার্তদের মাঝে ৮২৬ মেট্রিক টন চাল ও ৪২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়