মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে এ পর্যন্ত বন্যায় নিখোঁজ ২ জন
বন্যায় এ পর্যন্ত মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছেন।
মৌলভীবাজার জেলায় চলমান বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। যদিও বন্যায় এ পর্যন্ত মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি সংক্রান্ত তথ্যে এ কথা জানানো হয়। নিখোঁজদের মধ্যে একজন রাজনগর উপজেলার এবং অপরজন মৌলভীবাজারের সদরের। তাদের নাম, পরিচয় কিছু জানানো হয়নি।
পাউবোর জানানো সবশেষ তথ্য অনুযায়ী মনুসহ মৌলভীবাজারের প্রায় সব নদীর পানি বিপদসীমারনিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির আজকের সর্বশেষ তথ্যে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা জুড়ে এপর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৯১৩ জন মানুষ পানিব ন্দি অবস্থায় আছেন। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৯১৭ জন।
বন্যা কবলিতদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে ১৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ লক্ষ টাকা। এরমধ্যে বন্যার্তদের মাঝে ৮২৬ মেট্রিক টন চাল ও ৪২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























