মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ১১ নভেম্বর ২০২৪
মৌলভীবাজারে কাউন্সিলর মাসুদ গ্রেফতার
মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ।
মৌলভীবাজার পৌরসভার একজন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ।
গত শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ ৮ নভেম্বর রাতে শহরের সিলেট সড়কে পুলিশের কর্তব্যরত কাজে বাঁধা দেওয়া, হামলা ও হামলার দৃশ্য ধারণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে গ্রেফতারের সময় কাউন্সিলরের বাড়ি থেকে দুটি বর্ষা একটি চাপাতি দুইটি হকিষ্টিকসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























