Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৪, ৬ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে বাসায় ঢুকে পড়া কালনাগিনী সাপ উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে এক বাসায় ঢুকে পড়া একটি বিষধর কালনাগিনী সাপকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাত আনুমানিক ৮ টার দিকে স্টাফ কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরিস্থিতি ভয়াবহ মনে হওয়ায় সবাই দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিমকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন। 

খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার একটি ভেন্টিলেটরের মধ্যে কালনাগিনী সাপটি শনাক্ত করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এলেও এমন ঘটনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়