Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ৭ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে স্টেশন প্রাঙ্গণ ও আশপাশের খালি জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কৃষ্ণচূড়া, পারকুল, ক্যাসিয়া জাবানিকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অংশ নেন শাহনেওয়াজ আল মামুন শাহিন, হাসান সারোয়ার জনি, রাজিব মিয়া, জামাল আহামেদ এবং কাজল হাজরা।

আয়োজকরা জানান, স্টেশন এলাকাকে আরও সবুজ ও মনোরম করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়