মৌলভীবাজার প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী চুক্তির বাতিলের দাবিতে বি`ক্ষো`ভ
ছবি: আই নিউজ
ড. মুহাম্মদ ইউনুছের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করে গিয়েছে। এই চুক্তি সম্পাদনের ফলে সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান সরকার বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি জ্বালানি সংকট নিরসনে তেল আমদানিতেও আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। এই অসম চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনায় বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকি ইমনের সভাপতিত্বে ও যুবনেতা অ্যাডভোকেট আবুল হায়দার মোঃ তরিক এর পরিচালনায় বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জহরলাল দত্ত, যুবনেতা অ্যাডভোকেট সুকান্ত নন্দি, ছাত্রনেতা জ্যোতিষ মোহন্ত।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন আমেরিকার সাথে এই দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বিএনপি সরকার অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























