ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫০, ১৯ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মৎস্যজীবীদের জালে একটি বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জেটি রোড সংলগ্ন হাইল হাওরে মাছ ধরার সময় জেলেদের জালে সাপটি আটকা পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।

খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালটি তুলে অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানা গেছে।

পরে অজগরটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, সাপটিকে পরবর্তী সময়ে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়