শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজার এলাকায় ভোজ্য তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নাহিদ এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স এসপি ওয়েল মিলসকে ২০ হাজার টাকা এবং মেসার্স গিয়াস ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
এদিকে র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে তাদের গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























