ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ১৯ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শনিবার (১৮ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. রাকিবুল পলাশ, ডা. এনামুর রশিদ দিপু, ডা. ইয়াহিয়া মাহমুদ, ডা. ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজারের মানুষ এখন সহজেই উন্নত চিকিৎসাসেবা লাভ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজনের পর গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের উপস্থিতিতে ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পরিচালক, শেয়ারহোল্ডার ও দেশ-বিদেশে কর্মরত সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, মানবতার কল্যাণে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং মৌলভীবাজারবাসীর আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়