নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও আইন পেশা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির নেতারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন পাওয়ার খবরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। বড়লেখা অঞ্চলের ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, নতুন প্রজন্মের একজন নেতৃত্ব হিসেবে তিনি দলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























