শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৬:৩১, ১৪ মে ২০২৬
শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে ৪২ বোতল দেশীয় মদসহ আটক ১
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে ৪২ বোতল দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাতগাঁও চা বাগান এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে (১৩ মে) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে বসতঘরের চৌকির নিচ থেকে ৪২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাসু দাস (৩৮)। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের মৃত ভানু দাসের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসু দাস জানান, তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে দেশীয় মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























