ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

জেসমিন মনসুর

প্রকাশিত: ১৮:০৯, ১৯ মে ২০২৬

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৭ মে) মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।

স্বাগত বক্তব্য দেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী, রিপন আহমদসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি এই মহতী উদ্যোগের প্রশংসা করে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের মানবিক কার্যক্রমেও সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়