ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২২ মে ২০২৬

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

চিতা বিড়াল

চিতা বিড়াল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় একটি মহাবিপন্ন চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ৫০ মিনিটের দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামের দুই ব্যক্তি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি প্রাণীকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির গাড়ির আঘাতে প্রাণীটি গুরুতর আহত হয়।

পরে জাহান আহমেদ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে শনাক্ত করেন। তারা দেখতে পান, এটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল।

পরবর্তীতে চিতা বিড়ালটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে প্রাণীটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। তবে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। শুক্রবার হওয়ায় তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া না যাওয়ায় চিকিৎসা কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।

বন্যপ্রাণী রক্ষায় সচেতন মহল সড়কে বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়