ঢাকা, শনিবার   ২৩ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ২৩ মে ২০২৬

পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ দূষণ এবং প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, ভূনবীর চৌমুহনা এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল দুটি প্রতিষ্ঠান। অভিযানকালে পরিবেশ দূষণ এবং প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় “প্লাস্টিক ভাঙারি কারখানা” ও “শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা” নামের প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়