নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন নির্বাচিত
ছবি: আই নিউজ
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলায় ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে নারী রয়েছেন ৫ জন এবং পুরুষ ২৮ জন।
শনিবার (২৪ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।
জানা যায়, গত ১৬ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার ২৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শনিবার সকাল থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব ধাপ শেষে চূড়ান্তভাবে ৩৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে প্রার্থী ও তাদের অভিভাবকদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় পুরো পুলিশ লাইন্স এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সীসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























