মৌলভীবাজার প্রতিনিধি
উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। গত ২৩ মে শনিবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘রবিরাগ মৌলভীবাজার’-এর উদ্যোগে আয়োজন করা হয় ‘আড্ডায় রবীন্দ্রনাথ’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলন ও আশীর্বাণীর মাধ্যমে শুভ উদ্বোধন করেন ডা. দিলশাদ পারভীন। সংগঠনের সাধারণ সম্পাদক সমীরণ দেব শুভ্রর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। মাধুরী মজুমদারের সঞ্চালনায় এবং অরুণ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ বিজয়ী বরেণ্য কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।

অনুষ্ঠানে রবীন্দ্রসাহিত্য গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অনিমেষ চৌধুরী। আলোচনায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ রবীন্দ্রনাথের গীতবিতানের ‘প্রেম’ পর্যায়ের গানের ভাব, রস ও প্রেমের নান্দনিক দিকগুলো তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ‘পরম্পরায় রবীন্দ্রনাথ’ পর্বে শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘হে নূতন দেখা দিক আর-বার’, ‘পান্থ তুমি পান্থজনের সখা’, ‘সংশয় তিমির মাঝে’, ‘ওই শুনি যেন চরণধ্বনি’ এবং ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ গানগুলো।
‘শিশুদের রবীন্দ্রনাথ’ পর্বে শিশুশিল্পীরা পরিবেশন করে ‘হা রে রে রে রে রে আমায়’, ‘তোরা যে যা বলিস ভাই’ ও ‘জোনাকী কি সুখে’। এছাড়া ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’ গানের সঙ্গে তাদের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
‘নিভৃত প্রাণের দেবতা’ পর্বে একক কণ্ঠে পরিবেশিত হয় ‘জাগরণে যায় বিভাবরী’, ‘আজি বিজন ঘরে’, ‘তোমার খোলা হাওয়া’, ‘মনে রবে কি না রবে’ এবং ‘আমার সকল কাঁটা ধন্য হয়ে’ গানগুলো।
সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. এম এ আহাদ ও সৈয়দ আবদুল মতালিব রঞ্জু। পরে ‘কোন পুরাতন প্রাণের টানে’ সম্মেলক গান এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রবীন্দ্রচেতনা ছড়িয়ে দিতে ‘রবিরাগ মৌলভীবাজার’ নিয়মিত এ ধরনের নান্দনিক আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যে অংশ নেন শিশুশিল্পী অক্ষয়া প্রথমা, অঞ্চিতা মৈথিলী, দৃশা দাশ, অন্বেষা চৌধুরী ও স্বচ্ছ দেব। এছাড়া সংগীত পরিবেশন করেন সীমা শীল, মৌসুমী রানী দাশ, সমীরণ দেব শুভ্র, অঞ্জন কুমার দাশ ও অরুণ কুমার দাশ। নৃত্য সহযোগিতায় ছিল ‘নূপুর নিক্কন মৌলভীবাজার’। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন উৎসব পাল (তবলা), দীপ্ত চন্দ (কীবোর্ড) ও ইকরামুল ইসলাম (দোতারা)।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























