ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ২৭ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন

আলী হোসেন। ছবি আই নিউজ

আলী হোসেন। ছবি আই নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও শ্রীমঙ্গল উপজেলার সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এই পবিত্র দিনটি মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তবে একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আলী হোসেন আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়