সাজু মারছিয়াং
প্রকাশিত: ২২:২৭, ২৯ মে ২০২৬
মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
শুক্রবার বিকেল ৪টায় তিনি পুঞ্জি পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ে অংশ নেন।
পরিদর্শনকালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুছিয়াং।
এ সময় উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান, সাধারণ সম্পাদক অনিলজয় ডিখারসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্ত্রী প্রতিনিধি ও আদিবাসী নেতৃবৃন্দ।
কুশল বিনিময়কালে খাসিয়া পুঞ্জিগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সেসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইএন/এসএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























