ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ২৯ জুলাই ২০২০

করোনাজয়ী ৪২ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিল এসএমপি

করোনার লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের মধ্যে আছেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন কালে দেশের অনেক পুলিশ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সারা দেশের মতো সিলেটের অনেক পুলিশ কর্মকর্তা মানুষকে সেবা দিতে গিয়ে ভাইরাসটির প্রকোপে পড়ছেন।  

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। তাই করোনাজয়ী এমন ৪২ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিল সিলেট মহানগর পুলিশ। এখন পর্যন্ত এসএমপির মোট ১০৫ জন পুলিশ সদস্য করোনা জয় করে কাজে যোগদান করেছেন।  

বুধবার (২৯ জুলাই) সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

করোনা বিজয়ীদের আবারো করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পরার প্রস্তুতি নিতে উজ্জীবিত করেন পুলিশ কমিশনার। করোনা বিজয়ীদের তিনি ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি করোনা বিজয়ীদের কাছ থেকে করোনাকালীন সময়ের গল্প শুনেন।

আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য করোনা বিজয়ীরা পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর), ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর-অপরাধ), জ্যোর্তিময় সরকার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া), রাজন কুমার দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন),  সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সিটিএসবি), মো. ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও করোনা বিজয়ী পুলিশ সদস্যগণ।

দেশের মানুষকে নিরাপদ রাখতে গিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪৪৬৯ জন পুলিশ সদস্য যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬৩ জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের আক্রান্ত হয়েছেন ১২৭ জন সদস্য। তার মধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়