সিলেট প্রতিনিধি
কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে আবারও চলবে বিআরটিসির দ্বিতল বাস
করোনাভাইরাসের কারণে এতদিন ধরে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বিআরটিসির বাস সেবা বন্ধ রাখা হয়েছিল। এবার সরকারের নির্দেশে আবার এই সড়কে বিআরটিসি বাস চালু করা হচ্ছে। বিআরটিসির দ্বিতল বাস এই সড়কে যাত্রী পরিবহন করবে বলে জানা গেছে। বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগীয় ম্যানেজার জুলফিকার আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগীয় ম্যানেজার জুলফিকার আলী জানান, করোনা ভাইরাস কারনে বিশ্বের প্রায় অচল অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা কালীন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বিআরটিসি বাস। এখন আবারো সরকারের নির্দেশে চালু করা হলো এই বিআরটিস বাস সার্ভিস। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা যাত্রীসাধারণের সেবা নিশ্চিত করার কাজ করে যাচ্ছি। তাদের চাহিদার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তিনি বলেন এ বাস সার্ভিস চালু ফলে স্থানীয় সহ অনেকের যাতায়াত ব্যবস্থা সহজতর হয়েছে। ঈদকে সামনে রেখে বিআরটিসি বাস আবারো চালু করা হয়েছে। এ বাস সার্ভিসের ফলে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে সাদা পাথর ঘুরতে আসা পর্যটকদের যাতায়াতের ভোগান্তি অনেকটা দূর হয়েছে, তেমনিভাবে স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়ীরাও এ বাস সার্ভিস থেকে উপকার পেয়েছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসগুলো যাত্রীসেবা প্রদান করে আসছে, পরবর্তীতে যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আরও বাস নামানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত বছরের ৯ নভেম্বর সিলেট-৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেট-কোম্পানীগঞ্জ রোডে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















