ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ৩০ জুলাই ২০২০

মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮৬ জনে

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন জেলার ১৯ জন করোনা রোগী। এদিকে জেলাটিতে বুধবার করোনা সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সদরে ৭ জন, রাজনগরে ৪ জন, বড়লেখায় ৪ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ৪ জন এবং সদর হাসপাতালে ৩ জন রয়েছেন।

সুস্থ হয়ে উঠা ১৯ জনের মধ্যে সদরে ৬ জন, কমলগঞ্জে ১১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন রয়েছেন। জেলাটিতে বুধবার মারা যাওয়া একজন কুলাউড়ার বাসিন্দা।

মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৮৬ জনের। জেলায় মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫০ জন। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১৩ জন।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসকল তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন জেলার ৯২ জন করোনা রোগী।    মৌলভীবাজারে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৮২ জন। যাদের মধ্যে ৩ হাজার ১০৫ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়